ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে দোকানঘর নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩

রাজশাহী গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর নিয়ে সংঘর্ষে একজন নিহত ও জন আহত হয়েছে। নিহতের নাম কবির হোসেন (৬০)।তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র। আহতরা হলেন নিহত কবির হোসেনের পুত্র নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) ও আনারুল (৪৫)।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কবির হোসেন। নিহত কবিরের ভাতিজা রফিকুল ইসলাম  বলেন,বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমার বাপ দাদারা মাটির দোকান ঘর করে ব্যবসা করে আসছেন। কিন্তু প্রায় দুই বছর আগে থেকে রহমান হাজির পুত্র কবির, মনিরুল, বাবু, নজরুল, জিয়ারুল, শানু ও পিয়ারুল তারা কয়েক ভাই বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
তিনি বলেন, দোকানঘরটি নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ ও পরে পুলিশ ফাঁড়ি এবং শেষ পর্যন্ত্য আদালতের শরণাপন্ন হই আমরা। আদালত যার দখল তার মাটি এই মর্মে রায় দেয় আমার চাচা কবির হোসেনের পক্ষে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১ নভেম্বর শুক্রবার কবির হোসেন ও তার পুত্র নূরনবী দোকান মেরামতের কাজ করতে যায়। এসময় রহমান হাজির নেপথ্যে মদদে তার পুত্ররাসহ সানি, মুরশালিন, রাইহান, শিমুল বদিউজ্জামান দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা করে। এতে  করিব হোসেন গুরুত্বর জখম হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়, পরদিন ২ নভেম্বর শনিবার সকালে তিনি মারা যায়।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, এখানো কোনো অভিযোগ হয়নি, বাদীপক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

গোদাগাড়ীতে দোকানঘর নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :