ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে থানা ভাঙচুর মামলায় মাদকের গডফাদার সোহেল গ্রেপ্তার

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ীতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও হেরোইনের গডফাদার খ্যাত মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহেল রানা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি মাদক ব্যবসা বিস্তার করেন এবং এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত হন।

স্থানীয় সূত্র জানায়, সোহেল ছিলেন রাজশাহীর পলাতক সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী। এলাকায় তিনি ‘ওমর ফারুকের ভাগ্নে’ নামে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় তিনি মাদক ব্যবসা থেকে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যান। শুধু টাকাই নয়, তিনি একের পর এক জমিজমাও কিনেছেন।

অভিযোগ রয়েছে, সোহেল তার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন চালিয়েছেন। ভয়ে স্থানীয়রা মুখ খুলতে পারতেন না। মাদক ব্যবসা করে গড়ে তোলা টাকার জোরেই তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন বলে জানান স্থানীয়রা।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “গত বছরের ৫ আগস্ট গোদাগাড়ী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

থানা সূত্রে জানা যায়, গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। সোহেল রানার মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একে একে গ্রেপ্তার করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের গডফাদারদের শেকড় উপড়ে না ফেললে এলাকায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

error: Content is protected !!

গোদাগাড়ীতে থানা ভাঙচুর মামলায় মাদকের গডফাদার সোহেল গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :