ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সেলিম সানোয়ার পলাশঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে “ডাইংপাড়া ব্যবসায়ী (বণিক) সমবায় সমিতি লিমিটেড এর ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ আসাদুজ্জামান মিলন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ।

তিনি বলেন, সমবায় হলো অর্থনৈতিক উন্নয়নের শক্ত ভিত্তি। গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত ও সক্ষম করে তুলতে সমবায়ের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতি স্থানীয় বাণিজ্য ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে, যা অন্যদের জন্যও অনুকরণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল ইসলাম, সরকারি কমিশনার (ভূমি) মোঃ জিগার হাসরত, গোদাগাড়ী মডেল থানার তদন্ত ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন ও সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

তারা বক্তব্যে বলেন, সমবায় সমিতির মাধ্যমে ব্যবসায়ীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। এ ধরনের সংগঠন স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে।

সভায় সমিতির গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও সদস্যদের প্রশিক্ষণ, পুঁজিবৃদ্ধি, স্বচ্ছতা রক্ষা ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যরা ঐক্যমত্যে সিদ্ধান্ত নেন, সমবায়ের কার্যক্রম আরও প্রসারিত করে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করা হবে।

সভা শেষে সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতি ভবিষ্যতে গোদাগাড়ীর অন্যতম সফল সংগঠন হয়ে উঠবে।”

সভায় ডাংপাড়া ব্যবসায়ি সমিতির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি‌রা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

গোদাগাড়ীতে ডাইংপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :