ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

সেলিম সানোয়ার পলাশঃ

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে আজ সোমবার থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। ফলে উপজেলার স্কুলকলেজে পাঠদান কার্যত বন্ধ রয়েছে।

এই কর্মবিরতির ডাক দিয়েছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের নতুন ধাপ ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

শিক্ষক মেসবাহ উদ্দিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। তিনি বলেন, রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ বলপ্রয়োগ করেছে। দাবি আদায় ও শিক্ষকদের উপর পুলিশ বলপ্রয়োগের প্রতিবাদে এ আন্দোলন চলছে।

অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনকৃত বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, সরকার ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অত্যন্ত অপ্রতুল ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা বাস্তবায়নের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি করবে। ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, আমাদের শিক্ষকদের দাবি সঙ্গতিপূর্ণ, আমরা শিক্ষকদের দাবি আদায়ের এই আন্দোলনের সাথে সহমত প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন।

গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

গোদাগাড়ীতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

আপডেট টাইম : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :