ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

আলিফ হোসেনঃ

রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ-র সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, সোমবার (১৬ মার্চ) গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান এবং ব্যারিস্টার আমিনুল হক ও ড, এম আসাদুজ্জামানের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদের আদর্শকে বুকে নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অবিচল রয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনায় আজ আমরা একত্রিত হয়েছি।”

বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “প্রয়াত নেতৃবৃন্দের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার পাশাপাশি রাজনৈতিক শিষ্টাচার ও জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “গোদাগাড়ী-তানোরের উন্নয়নে ব্যারিস্টার আমিনুল হক ও ড. আসাদুজ্জামানের অবদান চিরস্মরণীয়। তাদের অভাব আজ প্রতিটি পদে পদে অনুভূত হচ্ছে।”

ইফতারের আগে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

৪৫তম বিসিএস: বঞ্চিতদের সম্পূরক গেজেটে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

error: Content is protected !!

গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :