ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ২৫ হাজার টাকা জরিমানা

আলিফ হোসেন:

রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি নিয়ে বিশৃঙ্খলা প্রতিরোধ, তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন অভিযানে সুলতানগঞ্জ ঘাট এলাকার ‘মেসার্স দুই ভাই ট্রেডার্স’-এ তল্লাশি চালানো হয়। এ সময় তিন হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) মজুদ থাকলেও বিক্রির সঠিক কাগজপত্র ও তেলের উৎস সংক্রান্ত বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ (৬০)। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স দুই ভাই ট্রেডার্সের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল্লাহ সুলতানগঞ্জ গ্রামের মহসিন আলীর পুত্র।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন বলেন, “বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেলের অবৈধ মজুদ ও সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে বিক্রয় করার চেষ্টা করছে। আমাদের আজকের এই অভিযান সেই অনিয়ম রোধের একটি অংশ।”

তিনি আরও সতর্ক করে বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে তেল মজুদ করবে বা নির্ধারিত দামের চেয়ে বেশি নেবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং যেকোনো অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর

error: Content is protected !!

গোদাগাড়ীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :