ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গৃহবধূ ধর্ষণ, হত্যার হুমকিদাতা রাকিব র‌্যাবের হাতে গ্রেপ্তার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর রায়পুরাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গত বুধবার রাতে ভৈরব থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ (২০ মার্চ) বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাবের নরসিংদীর উপপরিচালক সাদমান ইবনে আলম। গ্রেপ্তারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের রতন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়।

র‍্যাব কর্মকর্তা সাদমান ইবনে আলম জানান, গত রোববার (১৬ মার্চ) রাতে রায়পুরার এক গৃহবধূকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। এসময় ভিডিও ধারণ করে তার দুই সহযোগী। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী ও তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা।

এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে৷ পরে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১৯ মার্চ রাতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং র‍্যাব-১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এই সময় তার কাছ থেকে ধর্ষনের ভিডিও ধারণের মোবাইলসহ দুটি ফোন উদ্ধার করে র‍্যাব। পরে তার কাছ থেকে বাকি আসামিদের পরিচয় পাওয়া যায়। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। আসামি রাকিবকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

গৃহবধূ ধর্ষণ, হত্যার হুমকিদাতা রাকিব র‌্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :