ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গুপ্তধনের গুজবে বাইশরশি জমিদার বাড়ীতে উত্তেজনা, সংরক্ষণে আশ্বাস এমপি বাবুলের

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ীতে গুপ্তধনের খোঁজে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশের খোঁড়াখুঁড়ির ফলে প্রাচীন এ পুরাকীর্তিটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি স্থাপনাটি পরিদর্শন করে এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং যেকোনো মূল্যে এটি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ খোঁড়াখুঁড়ি বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করেন।

স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

গুপ্তধনের গুজবে বাইশরশি জমিদার বাড়ীতে উত্তেজনা, সংরক্ষণে আশ্বাস এমপি বাবুলের

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :