ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাবতলীর সোনারায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে গোলাম রব্বানীর মতবিনিময়

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়া জেলার গাবতলী উপজেলার ২নং সোনারায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন ৪২ (বগুড়া-৭) গাবতলী শাহজাহানপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী।

২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার দিনব্যাপী এই সফরে তিনি পীরগাছা উচ্চ বিদ্যালয়, সাবেকপাড়া দেলোয়ারিয়া দাখিল মাদ্রাসা, আটবাড়িয়া আশমোতুল্লা বালিকা দাখিল মাদ্রাসা, জামিরবাড়িয়া খোতেজা হামিদ উচ্চ বিদ্যালয়, করিমপাড়া বিএম দাখিল মাদ্রাসা, সোনারায় উচ্চ বিদ্যালয় এবং টিওরপাড়া হাসনা আলতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় কালে তিনি শিক্ষক সমাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শিক্ষক সমাজ জাতির বিবেক। একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।” তিনি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান, বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এ সময় গোলাম রব্বানী আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হতে পারলে ইনশাআল্লাহ শিক্ষাখাতে আরও বাস্তবভিত্তিক পরিবর্তন আনতে পারব। আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্তভাবে প্রয়োজন।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ ইউসুফ আলী, ইউনিয়ন আমির মাওলানা সাইফুল ইসলাম, নায়েবে আমির আব্দুল আলিমসহ স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষা হোক মানবিকতার আলোকবর্তিকা। শিক্ষকদের হাত ধরেই গড়ে উঠবে আদর্শ, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন নতুন প্রজন্ম।”

দিনব্যাপী এই মতবিনিময় কর্মসূচির মাধ্যমে সোনারায় ইউনিয়নের শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা গোলাম রব্বানীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়নে তাঁর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর জন্য দোয়া করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গাবতলীর সোনারায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে গোলাম রব্বানীর মতবিনিময়

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :