ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নেতৃত্বে এম. আর. ইসলাম রাখু ও নেতাকর্মীরা

গাবতলীতে মোরশেদ মিলটনের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ

মোঃ সালমান কবির হৃদয়:

বগুড়ার গাবতলী উপজেলার ৫ নং কদমতলী বাজার ও বুরুজ বাজারে ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোরশেদ মিলটনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

এই গণসংযোগের নেতৃত্ব দেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এম. আর. ইসলাম রাখু।

এ সময় উপস্থিত ছিলেন নেপালতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক, মহিদুল ইসলাম (ওয়ার্ড বিএনপির সভাপতি), আব্দুল মালেক (ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক), রুবেল মাহমুদ (যুব বিষয়ক সম্পাদক) এবং উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল-এর নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

তারা বলেন, “এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্বই দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে। জনাব মোরশেদ মিলটন একজন জনবান্ধব, সৎ ও যোগ্য প্রার্থী—তাঁর বিজয়ই এ অঞ্চলের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার পথ সুগম করবে।”

এ সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

নেতৃত্বে এম. আর. ইসলাম রাখু ও নেতাকর্মীরা

গাবতলীতে মোরশেদ মিলটনের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
মোঃ সালমান কবির হৃদয়, জেলা প্রতিনিধি বগুড়া :