ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

আনিসুর রহমানঃ

বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষকে তুমুল মারপিটের পর বরকে বাসর ঘর থেকে বের করে বাসর ঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্ এর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন সকালে তার ছেলে আরাফাত শাহ্ (২১) এর সাথে পাশ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোট ময়না গ্রামের আব্দুল মজিদের মেয়েকে বিয়ে দেওয়া হয়। মারপিটের ঘটনায় বরের মা ও নানিসহ ৪ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষে গত দুই দিন ধরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করে বিয়ে বাড়িতে আগত অতিথিরা। এ নিয়ে প্রথম দিন ওই গ্রামেরই আব্দুল আওয়াল শাহ্ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেয়। দ্বিতীয় দিন রাতে আবারো গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন এসে মারপিট করে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে। অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্ সম্পর্কে বরের চাচা হন।

বরের বাবা মিন্টু আলী শাহ্ জানান, ‘হটাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসর ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারপিট করেন। এরপর বাসর ঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে, তোরা এখন গান বাজা আমরা বাসর করবো। এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা।’ তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্।

তিনি বলেন, ‘কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। তিনি জানান, দুপক্ষের বিরোধের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :