ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবের মানববন্ধন

আরিফুল মিয়াঃ

গাজীপুরে দৈনিক প্রদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান হেলাল, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক শিকদার, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আবীর হোসেন আবু, সদস্য মোঃ কামাল মাহমুদ লেলিন, মোঃ রাজিব হোসেন, মোঃ বেলাল শেখ, মোঃ সুজল খান, অসীম কুমার দত্ত, বিপ্রজিত বিশ্বাস, মোঃ রিফাত বিশ্বাস, পার্থ রায়সহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন শেষে সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

error: Content is protected !!

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট টাইম : ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
আরিফুল মিয়া, মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি :