ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

সাইফুল ইসলামঃ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তাল বড়াইগ্রামে সাংবাদিক সমাজ। গত ৭ আগস্ট বৃহস্প্রতিবার রাতে ঢাকার গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় বড়াইগ্রামে সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়। এই কর্মসূচিতে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,“তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকের উপরে ঘুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। যাতে তুহিনের মত আর কোনো সাংবাদিক ভাইয়ের প্রাণ হারাতে না হয়।”

সাংবাদিক নেতারা দাবি জানান, তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এ সময় বড়াইগ্রামে কর্মরত বিভিন্ন পত্রিকা,অনলাইন নিউজ পোর্টাল, সটেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :