ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ

আরমান হোসেনঃ

গাজীপুর মহানগর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় একদল সশস্ত্র লোকের হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।

.

অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জের ধরে উল্লেখিত অভিযুক্তরা স্কয়ার টেক্সটাইল সংলগ্ন বাসায় ঢুকে নারী ও শিশুকে নির্যাতন করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে।

.

৯ মে রাত আনুমানিক ৮:১৫টার দিকে মোছাঃ রোজিনা বেগম (৩২) ও তার ১৪ বছর বয়সী কন্যা মোসাঃ ফাতেমার বাড়িতে মোঃ তোফাজ্জল হোসেন মুন্সির নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র লোক হামলা চালায়।

.

তারা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে রোজিনা ও তার কন্যাকে মারধর করে, যা থেকে তাদের শরীরে নীলচিহ্ন ও জখমের সৃষ্টি হয়।

.

এসময় অভিযুক্তরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

.

হামলাকারীরা রোজিনার শোবার ঘরের ওয়ার ড্রয়ার থেকে ৬০ হাজার টাকা নগদ এবং স্টিলের আলমারি থেকে তার কন্যার ২ ভরি স্বর্ণের লংকার (বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা) চুরি করে।

.

এছাড়া, মোঃ জাকির হোসেন নামের একজন রোজিনার গলার ১ ভরি ২ আনার স্বর্ণের চেইন (মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা) কেড়ে নেয়।

.

২নং অভিযুক্ত মোঃ সোহরাব হোসেন মোল্লা রোজিনার জামাকাপড় ছিঁড়ে ফেলে তার শ্লীলতাহানির চেষ্টা করে। প্রতিবেশী মোঃ রাহাদ হোসেন (৩৫) ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

.

রোজিনা ও তার কন্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় ফার্মেসিতে নেওয়া হয়। তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। রোজিনা জানান, “আমরা বিবাদীদের ভয়ে আতঙ্কে থাকছি। পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

.

এবিষয়ে তোফাজ্জল হোসেন মুন্সির সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি,

.

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

.

স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার চেয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :