দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
১০৮
বার পঠিত
গাজীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় বন্দুক উদ্ধার
আরমান হোসেনঃ গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা বাড়িগুলোকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর এ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে একটি পরিত্যক্ত ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অভিযান টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই এলাকা ত্যাগ করে। স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেনাবাহিনীর এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় নিয়মিত নিরাপত্তা তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন। গাজীপুর আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরমান হোসেনঃ
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা বাড়িগুলোকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে একটি পরিত্যক্ত ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অভিযান টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই এলাকা ত্যাগ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেনাবাহিনীর এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় নিয়মিত নিরাপত্তা তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন।
গাজীপুর আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।