ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুরের কালিয়াকৈর বরইবাড়ি-বাঁশতলীতে ৫ কোটি ১৪ লাখ টাকার সেতুর একাংশ ধস

মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বরইবাড়ি-বাঁশতলী এলাকায় প্রায় ৫ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি জোড়া সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। উদ্বোধনের প্রায় এক বছরের মধ্যেই সেতুটির এমন অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতের পর সেতুটির একপাশে হঠাৎ ধস নামে। এতে সেতুর একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু উদ্বোধনের এত অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা মনে করছেন, নির্মাণ কাজে গুণগত মান ঠিকভাবে বজায় রাখা হয়নি বলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত সেতুটি সংস্কার এবং নির্মাণ কাজের মান যাচাই করে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও তদন্তের দাবি উঠেছে। এলাকাবাসী আশঙ্কা করছেন দ্রুত ব্যবস্থা না নিলে সেতুটি আরও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

গাজীপুরের কালিয়াকৈর বরইবাড়ি-বাঁশতলীতে ৫ কোটি ১৪ লাখ টাকার সেতুর একাংশ ধস

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :