ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল

রাশিদুল ইসলাম রাশেদঃ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর বোমা হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে “লালপুর উপজেলা তাওহীদি জনতার” ব্যানারে সাধারণ জনগণ লালপুর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি লালপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ত্রিমোহনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র মাহে রমজানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েল ও নেতানিয়াহু সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।

নাটোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বাকী বলেন, “ইসরায়েলি বর্বররা যুদ্ধবিরতি লঙ্ঘন করে নারী, পুরুষ ও শিশু নির্বিচারে হত্যা করছে। আমাদের জীবনের শেষ রাজনীতি হবে ফিলিস্তিনের রাজনীতি, জীবনের শেষ যুদ্ধ হবে ফিলিস্তিনের মুক্তির যুদ্ধ।”

লালপুর উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “শিশুরা যখন কোনো অপরাধ ছাড়াই ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারায়, তখন আমাদের হৃদয় ভেঙে যায়। আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং যতদিন এই হত্যাযজ্ঞ চলবে, ততদিন প্রতিবাদ চালিয়ে যাব।” সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :