ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাছে কথা বলছে এমন গুজবে ভাসছে মুকসুদপুর, কেটে ফেলা হলো সেই গাছ

‘গাছে কথা বলছে’—এমন গুজব ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে। এ ঘটনার পর থেকে  কয়েকদিন গাছটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। গাছে কান পেতে কথা শোনার চেষ্টা করতে দেখা গেছে অনেককে।
জানা গেছে, মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী মোঃ সবুর মিয়ার রয়েছে একটি গাছের বাগান। এলাকাবাসীর তথ্য মতে, গত ১৪ জুন ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরব (১০) সহ কয়েকজন শিশু। তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করার সাথে গাছটি কথা বলে ওঠে। এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গাছে কথা বলার গুজবে। অনেকের দাবি গাছের কাছে গিয়ে প্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ।
স্থানীয় রাঘদি ইউনিয়নের মেম্বার সাদ্দাম হোসেন জানায়, মানুষ গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। অনেক দর্শনার্থী গাছের কথা শুনে এটিকে ‘অলৌকিক’ বলে আখ্যা দেন। তবে ওই গ্রামের লোকজনই শুনতে পারেন। উৎসুক কয়েকজন জানায়, গাছে কান পেতে কিছু শুনতে পাননি।
এ বিষয়ে মুকসুদপুর থানা মসজিদের ইমামের সাথে আলাপকালে তিনি বলেন  ‘এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না। তবে গাছের প্রান আছে কিন্তু কথা বলতে পারবে না।’
বিষয়টি নিয়ে টেলিভিশন ও পত্রিকায় সংবাদ  প্রকাশের পর সারা জেলায় গুজবটি  ছড়িয়ে পড়ে। আজ শনিবার (২২ জুন) দুপুরে ওই গুজব গাছটিকে কেটে ফেলেন স্থানীরা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গাছে কথা বলছে এমন গুজবে ভাসছে মুকসুদপুর, কেটে ফেলা হলো সেই গাছ

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :