ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর একই রশিতে দুইবন্ধুর ঝুলন্ত লাশ

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের ঘাটালের ভিটা নামক স্থানে এক রশিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের মরদেহ পাওয়া গেছে। আজ সকালে দুইবন্ধুর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সদর থানা পুলিশ সেখানে পৌছে রংপুর থেকে ক্রাইম সিন ইউনিটকে তলব করে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস (২৪) ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস(২৩)। তারা সম্পর্কে দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করতেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আব্দুর রউফ জানান, বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস ও চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস দুইজন বন্ধু।

তারা গত দুইদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। দুইদিন নিখোঁজ থাকার পর আজ সকালে একই রশি ও একই গাছে দুজনের ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

তিনি আরও বলেন, মরদেহ দুইটি গাছে ঝুলে আছে। যেহেতু এটি একটি ভিন্ন প্রকৃতির মৃত্যু, তাই রংপুর থেকে ক্রাইম সিন ইউনিট আসার পর আলামত সংগ্রহ করে তাদের লাশ গাছ থেকে নামানো হবে।

লাশের পাশে তিন ব্যক্তির ছবি, ছুরি ও তাদের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের স্বজনদের অভিযোগ দুদিন আগে নিখোঁজ হওয়া তাদের ছেলেদের কে কেবা কারা হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর একই রশিতে দুইবন্ধুর ঝুলন্ত লাশ

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :