ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

রাশিদুল ইসলাম রাশেদঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননা, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের হুমকির প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের লালপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

‘রাষ্ট্র সবার, ধর্ম যার যার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালপুর উপজেলা শাখার সভাপতি শ্রী দ্বিপেন্দ্রনাথ সাহা। সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, গোপালপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক চন্দ্র বিশ্বাস, ঠাকুরবাড়ি পৌর মন্দির কমিটির সাধারণ সম্পাদক মলয় কুমার দাস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় প্রতীক ও উপাসনালয়ের ওপর হামলা এবং অবমাননাকর কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় লালপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার সুইট, নাটোর জেলা আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পি দাস নান্নুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

গাইবান্ধার ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :