ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গলায় ফাঁস দিয়ে ১৩ বছরের শিশুর মৃত্যু

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফারজানা খাতুন (১৩) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ফারজানা খাতুন ওই গ্রামের মো. বাবুল আলীর মেয়ে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত ফারজানা খাতুন সকালের নাস্তা খাওয়ার পর বাসায় একাই ছিলো। তার বাবা মা বাসার বাইরে ছিলো। পরে সকাল সাড়ে ১০টার দিকে তার মা বাসায় এসে দেখে ঘরের দরজা বন্ধ অনেক ডাকাডাকি করে কোন সারা না পাওয়ায় প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে দেখতে পাই ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে নামিয়ে দেখে সে মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার মা ক্যান্সারের রোগী এবং ফারজানা খাতুনও কয়েক বছর থেকে মানসিক ভারসাম্যহীন এবং গত শনিবার তাকে রাজশাহীতে চিকিৎসা করতে নিয়ে গেলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। এই চিন্তা ভাবনা থেকেই আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার বাড়ি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

error: Content is protected !!

গলায় ফাঁস দিয়ে ১৩ বছরের শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :