ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই ভাইরাল রায়হান জামিল

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন থানার এম.কে ডাঙ্গী গ্রামে গরিব ও অসহায় গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন ফরিদপুর–৪ (সদরপুর–ভাঙ্গা–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল। স্থানীয়দের সুবিধার্থে এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের সামনে দেওয়ালে লিখে উদ্যোগটির ঘোষণা করা হয়েছে।

ঘোষণায় বলা হয়, ডেলিভারি–জনিত জরুরি পরিস্থিতিতে হাসপাতালে যেতে সমস্যায় পড়া গরিব গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। আপাতত একটি গাড়ি দিয়ে সেবা শুরু হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের মোবাইল নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ প্রকাশ করা হয়েছে। চরভদ্রাসন উপজেলা হাসপাতালের পাশাপাশি প্রয়োজনে ফরিদপুর সদর হাসপাতালেও রোগী নেওয়ার ব্যবস্থা থাকবে।

মুফতি রায়হান জামিল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে গরিব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত অর্থায়নে এ সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সামর্থ্য থাকা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও তিনি জানান।

স্থানীয় রেফায়েদুল ইসলাম সাজু বলেন, গ্রামীণ এলাকায় পরিবহন সংকটের কারণে অনেক সময় গর্ভবতী নারীরা ঝুঁকিতে পড়েন। এমন পরিস্থিতিতে এ ধরনের বিনামূল্যের গাড়ি সেবা তাদের জন্য আশীর্বাদ। যদিও এখনো কেউ সেবা নেননি, তবে অনেকেই আগ্রহ দেখিয়েছেন এবং মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর আগে কেউ এমন উদ্যোগ নেননি বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন মুফতি রায়হান জামিল। এছাড়া ৮ নভেম্বর নির্বাচনী গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল আয়োজন এবং গভীর রাতে চাল–ডাল কাঁধে নিয়ে দরিদ্র মানুষের দ্বারে পৌঁছে দিয়েও তিনি আলোচনায় ওঠেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই ভাইরাল রায়হান জামিল

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :