ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গর্ভবতী নারীকে দলবদ্ধ ধর্ষণ, ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে পৃথক দুইটি ঘটনায় ২৩ বছর বয়সী গর্ভবতী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ও ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা দুইটি ঘটে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী ও অপরটি মাধবদী থানাধীন পাঁচদোনা এলাকায়। দুইটি ঘটনায় নরসিংদী মডেল থানায় ও মাধবদী মডেল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তারও করে পুলিশ।

বিভিন্ন সূত্রে জানা যায়, মাধবদী থানাধীন পাঁচদোনা এলাকায় গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এক নারীকে পাঁচদোনা একটি ভবনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগ পাওয়ার পর মাধবদী থানা পুলিশ শনিবার (৮ মার্চ) পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করেছেন। আটককৃত ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

অপর আরেক ঘটনায় জানা যায়, শহরতলীর চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর তারতীকুল কোরআন মাদ্রাসার এক দারায়োন কর্তৃক ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাদ্রাসার দারোয়ানকে গণধোলাই দেয় স্থানীয় এলাকাবাসী। মুহূর্তেই গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ওইব্যক্তিকে উদ্ধার করে নরসিংদী মডেল থানায় নিয়ে আসেন পুলিশ।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, গাবতলী এলাকায় তারতীকুল কোরআন মাদ্রাসার দারোয়ান ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

অপরদিকে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

গর্ভবতী নারীকে দলবদ্ধ ধর্ষণ, ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :