ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গরু চুরি করতে গিয়ে মা-মেয়ে আটক

-ছবিঃ প্রতীকী।

কৃষকের বাড়ি থেকে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার ভোররাতে পাবনার চাটমোহরের রামনগর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো পাবনার আমিনপুর থানার চর শ্রীপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী আল্লাদী খাতুন (৪০) ও তার মেয়ে শাপলা খাতুন (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতের দিকে রামনগর গ্রামের নজরুল ইসলামের গোয়াল ঘড়ের বাঁশের বেড়া খুলে আল্লাদী খাতুন ও তার মেয়ে শাপলা খাতুন গোয়াল ঘরে বেঁধে রাখা ৩টি গরু চুরি করার চেষ্টা করে। এ সময় নজরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন বিষয়টি টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আল্লাদী খাতুন ও শাপলা খাতুন বাঁচার জন্য নজরুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে শাপলাকে গ্রামবাসী আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। এর কিছু সময় পর গ্রামবাসী শাপলার মা আল্লাদী খাতুনকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি চাটমোহরে গরু চুরির ঘটনা বাড়ছে। গত দুই সপ্তাহে চাটমোহর থেকে অন্তত ৬টি গরু চুরি হয়েছে। চাটমোহরের কৃষক ও খামারীরা প্রতি রাতে গরু চুরির আতংকে ভুগছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গরু চুরি করতে গিয়ে মা-মেয়ে আটক

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :