ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গভীর জঙ্গলে সালিস বৈঠকঃ পরে নারীর আত্মহত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে গতকাল রোববার এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রাম্য সালিসে অপবাদ দেওয়ায় ওই নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীর স্বজনেরা থানায় মামলা করেছেন।

গত শনিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের মহিলা মোড় এলাকায় একটি গভীর জঙ্গলে এ সালিস বৈঠক হয়। ওই নারী প্রবাসীর স্ত্রী। স্থানীয় কয়েকজন সালিস বসিয়ে তাঁকে ডেকে এনে তাঁর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ তোলে।

সালিসে উপস্থিত সূত্র জানায়, ওই নারীকে টানাহেঁচড়া ও শারীরিক নির্যাতন করে স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। পরে তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিলেন না স্বজনেরা। সালিস বৈঠক শেষ হওয়ার ১৯ ঘণ্টা পর রোববার (৪ সেপ্টেম্বর) শ্রীপুর থানা পুলিশ উপজেলার মাওনা ইউনিয়নের বেতঝুড়ি গ্রামের গভীর গজারি বনে ওই নারীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে।

নারীর ভাই অভিযোগ করে বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম আমার বোনের সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর প্রস্তাব দিত। এই প্রস্তাবের মাত্রা দিন দিন বাড়ছিল। আমার বোন বিরক্ত হয়ে তাঁকে নিষেধ করে। এরপর স্থানীয় এক যুবকের সঙ্গে মিলে প্রতারণা করতে থাকে। এরপর মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করে সৌদি আরবে থাকা আমার বোনের স্বামীর কাছে পাঠায়। এরপর থেকে আমার বোনের সংসারে অশান্তি শুরু হয়।’

এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে রোববার রাতে শ্রীপুর থানায় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা অভিযুক্তরা হলেন—মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাছান (৩২), শরবত আলী (৪৫), মমতাজ বেগম (৪০), দুলাল উদ্দিন (৪৯)।

আরও পড়ুনঃ মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

গভীর জঙ্গলে সালিস বৈঠকঃ পরে নারীর আত্মহত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্টার :