ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গণ অভ্যুত্থান বর্ষপূর্তিতে হাতিয়া জামায়াতের বিশাল শোডাউন

হানিফ উদ্দিন সাকিব:

নোয়াখালী হাতিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে বিশাল শোডাউন করেছে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষ্যে করা র‌্যালিতে ছিল হাজারো মানুষের উপস্থিতি। এটি দীর্ঘ দিন পর জামায়াতের হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত বড় শোডাউন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন মেশকাত, নোয়াখালী-৬ হাতিয়া আসনের জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, নায়েবে আমীর মাওলানা ইদ্রিস, হাতিয়া পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ডসমূহের নেতৃবৃন্দ।

র‌্যালিটি উপজেলার ওছখালি পুরাতন বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পুরাতন বাজারে এসে মিলিত হন। এ সময় পায়ে হেঁটে, ছোট ছোট টমটম গাড়িতে করে ওছখালি বাজারে এসে একত্রিত হয়।

র‌্যালি শেষে পরিষদ জামে মসজিদের প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, এ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর প্রমুখ।

এদিকে জামায়াতের এই র‌্যালি উপলক্ষে প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। গত দুদিন থেকে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন শাখায় গিয়ে পথসভা করেন। তাতে দূরের কর্মীরা কিভাবে আসবেন, তা নির্ধারণ করা হয়।

তবে দুপুরের পরপরই জামায়াতের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা যায়; তারা উপজেলা সদরের প্রধান সড়কের দু’পাশে দাঁড়িয়ে ছিল। তাদের সবার মাথায় ছিল জামায়াতের লোগো সংবলিত ফিতা। এসব স্বেচ্ছাসেবকরাই রাস্তার যানজট নিরসন করে র‌্যালিটির পথ সুগম করে দেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

গণ অভ্যুত্থান বর্ষপূর্তিতে হাতিয়া জামায়াতের বিশাল শোডাউন

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :