ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গণমাধ্যম অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে গোয়ালন্দে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সেসহ দেশের বিভিন্ন স্হানে গণমাধ্যম অফিসে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় গোয়ালন্দের সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।
এতে সভাপতিত্ব করেন  কালের কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল।
গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি,মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মদ আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি, যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ,সাবেক সভাপতি ও প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি,বৈশাখী টেলিভিশন ও দৈনিক সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার প্রমূখ। কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তারা সাংবাদিক ও তাদের প্রতিষ্ঠানের উপর  ন‍্যাক্কারজনক প্রতিটি  হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। সেইসাথে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে অন্তবর্তী সরকারের প্রতি অনুরোধ জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

error: Content is protected !!

গণমাধ্যম অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে গোয়ালন্দে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত

আপডেট টাইম : ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :