ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে বিভ্রান্তি তৈরি হবেঃ জামায়াতে নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম

মোঃ নুরুল ইসলামঃ

বাংলাদেশ জামায়ত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলে জনগণ বিভ্রান্তিতে পড়বে। তাই সরকারের প্রতি অনুরোধ গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন একইদিনে হলে যদি কোন সমস্যা তৈরি হয় সে দায় সরকারকে বহন করতে হবে। তিনি আরও বলেন, আমরা আর প্রহসনের নির্বাচন এদেশে হতে দিবনা।

কেউ যদি ব্যালট পেপার ছিনতাই করার চেস্টা করে তবে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে কোন উন্নতি হয়নি৷ এদেশের সম্পদের অভাব নেই, অভাব রয়েছে সৎ রাজনৈতিক নেতার। বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে আল্লাহর আইনে দেশ চালাবে। ৪ দলীয় ঐক্যজোটের সরকারে আমাদের দলের ২জন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে কোন দুর্নিতীর অভিযোগ কেউ দিতে পারে নাই।

মংগলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম মৃত্যুদন্ডপ্রাপ্ত শহীদ আব্দুল কাদের মোল্যার বাড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে মাওলানা সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন শহীদ আঃ কাদের মোল্যা আর আমি একসাথে জেলে ছিলাম। তিনি আমাকে সবসময় বলতেন আমি নির্দোষ হয়েও ইসলামের জন্য শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি।

গণ সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশে কোন অভাব নেই শুধু আছে সৎ নেতৃত্বের অভাব। আমাদের দেশে যদি অভাব থাকতো তাহলে লক্ষ কোটি হাজার কোটি টাকা কিভাবে পাচার হলো? লুট করা টাকা যদি দেশেই থাকতো তাহলে বাংলাদেশ একটা সিঙ্গাপুর কেন, অনেকগুলি সিঙ্গাপুর করা যেত। তিনি আরও বলেন, আমরা কাউকে মারবো না মারতে আসলে ছাড়বো না ।

গণসমাবেশে মরহুম আব্দুল কাদের মোল্লার পুত্র হাসান জামিল ও মরহুম আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহম্মদে আল তাহকীক এর বক্তব্যে তাদের শহীদ পিতাদের স্মৃতি চারণের সময় সমাবেশস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে মাওলানা সরোয়ার হোসেনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ থেকে দূর্ণীতি ও সন্ত্রাস নির্মূল করার আহবান জানান।

আঃ কাদের মোল্যার কবর জিয়ারত শেষে কাদের মোল্যার বাড়ির উঠানে ফরিদপুর জেলা আমীর বদরুদ্দীন উমরের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামায়ত ইসলামী মনোনীত ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য মুহাম্মদ সামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মুহাম্মদ জাকির হুসাইন, মরহুম আব্দুল কাদের মোল্লার ভাই মাইনদ্দিন মোল্লাসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে বিভ্রান্তি তৈরি হবেঃ জামায়াতে নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :