ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অ্যাড. বিশ্বজিৎ গাঙ্গুলীকে সভাপতিঃ অ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক

গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ফরিদপুর জেলা বার শাখার প্রথম সম্মেলন আজ ২৬ নভেম্বর ২০২৫ বিকেলে ফরিদপুর শহরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাড. এস এস কায়সার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী দেবাহুতি চক্রবর্তী। ফরিদপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাড. মানিক কুমার মজুমদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাড. এম এ তাহের।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান তারিক চৌধুরী সোহেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাড. আলী আযম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশোর জেলা বার শাখার সভাপতি অ্যাড. আবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা জেলা বার শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাড. হুমাউন কবীর, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব রহমান, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. রিয়াজুল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সাইদুর রহমান সাগর ও অ্যাড. শাহেদ আলী জিন্নাহ।

দেবাহুতি চক্রবর্ত্তী তার উদ্বোধনী বক্তব্যে বলেন, রাষ্ট্র্রকে জানতে হবে, সমাজকে জানতে হবে এবং সরকারকে সবসময় প্রশ্ন করতে হবে। প্রধান অতিথি এম এ তাহের বলেন, দেশে মামলার জট কমাতে স্বল্প সময়ে কম খরচে বিচার প্রার্থীদের মামলা নিষ্পত্তি করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তিনি আরো বলেন আইনজীবীদের সুরক্ষায় বার কাউন্সিলের আইনজীবীদের বেনাভলেন্ট ফান্ডে সরকারকে জাতীয় বাজেটে ৫০০ কোটি টাকা থোক বরাদ্দ দিতে হবে। প্রধান বক্তা হাসান তারিক চৌধুরী সোহেল বলেন, রাষ্ট্র পরিচালনায় আইনজীবীরা হবে নিয়ামক শক্তি ।

সম্মেলনে অ্যাড. বিশ্বজিৎ গাঙ্গুলীকে সভাপতি ও অ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা বার শাখা গঠন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

অ্যাড. বিশ্বজিৎ গাঙ্গুলীকে সভাপতিঃ অ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক

গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি :