ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গণঅধিকার পরিষদ এখন সন্ত্রাসী দলঃ -আমির হামজা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমি আগেও বলেছি এখনও বলছি যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এটি সন্ত্রাসী দল। গণঅধিকার পরিষদ এখন সন্ত্রাসী দল, গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয়রাস্তার মোড়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, আমি রানিং এমপি, জনপ্রতিনিধি সামনেও গাড়ি পেছনেও গাড়ি। এরপরও যদি আমার গাড়িতে হামলা করার আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ওপর হামলা করার সাহস পায়। আমি বলব এদের আর সন্ত্রাসী বলতে কোন বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসীর জায়গা এই কুষ্টিয়াতে হবে না।

আমির হামজা বলেন, আমরা যতদিন আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, তৌহিদী জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা করতে দেব না।

প্রশাসনকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, কোন দলের লেজুড়বৃত্তি করা যাবে না। সে যেই হোক। আপনারা সরকারি লোক, সরকারি দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, ইউএনও যারা সরকারিভাবে দায়িত্বে আছেন জনগণের জন্য যদি কাজ করেন তাহলে কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য যদি কাজ না করেন তাহলে আপনাদের বিদায় দিতে বাধ্য হবে।

আমির হামজা বলেন, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আল্লাহর নামে শপথ নিয়েই বাড়ি থেকে বের হওয়া লাগে। সুতরাং কোন সন্ত্রাসী সামনে যেই হোক বিশেষ করে গণঅধিকার পরিষদের নাম নিয়ে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে আমরা তাদের নামে মামলা দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় তাহলে আমরা ডিসি অফিস ঘেরাও করব।

তিনি আরও বলেন, আপনাদেরকে সাবধান করছি এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না। আমার আসনের ভেতরে এটি একটা আলাদা আসন এখানকার সরকারই আমি। সুতরাং এই জায়গায় কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না। কেউ কাউকে চাঁদা দেবেন না কেউ চাঁদা নেবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন, এমপি সাহেবের কাছে দেয়া আছে ওখান থেকে ভাগ নেবেন। কার বাবার বুকের কলিজা এত বড় হয়েছে আমি দেখব।

প্রশাসনকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, কুষ্টিয়া সদর থানার যারা দায়িত্বে যারা আছেন, এ জেলার এসপি ডিসি যারা আছেন এখন থেকে আমরা যা বলব জনগণের জন্য তাই তাদের করা লাগবে। এর ভেতর যদি কোন কিছু দেখি তাহলে এই কুষ্টিয়ায় তাদের থাকতে দেব না।

এরআগে বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয়রাস্তা মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

উল্লেখ,গণআধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেয়া বক্তব্য ঘিরে কুষ্টিয়া ছয়রাস্তার মোড়ে শনিবার বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এসময় আমির হামজার গাড়ি ছয়রাস্তার মোড়ে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়। এই সময় উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আহত হন অন্তত উভয়পক্ষের ১০ জন। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় গণধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার দিয়েছে জামায়াত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

গণঅধিকার পরিষদ এখন সন্ত্রাসী দলঃ -আমির হামজা

আপডেট টাইম : ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :