ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গঙ্গাচড়ায় মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি সংবর্ধনা

মোঃ নাঈমুল ইসলাম:

রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে ‘মানবতার দিশারী যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার বকশিগঞ্জ বাজারের বড়বিল এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সততা এন্টারপ্রাইজ সমবায় সমিতি, বড়বিল, গঙ্গাচড়া, রংপুরের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময়ের প্রত্যাশার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাওলানা মো. গোলাম রাব্বী।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী মিন্টু বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। তাদের এই অর্জনে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি যুব ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

বিশেষ অতিথি সাংবাদিক মাওলানা মো. গোলাম রাব্বী বলেন, “প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও স্বপ্ন পূরণে এ ধরনের শিক্ষাবান্ধব আয়োজন তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দেবে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জীবন আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো একটি মানবিক, শিক্ষিত, নৈতিক, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। অসহায় মানুষ সহযোগিতা পাবে, মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং তরুণ সমাজ দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এমন একটি সমাজ গড়াই আমাদের লক্ষ্য। পড়াশোনা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই প্রকৃত শিক্ষা।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের ইতিবাচক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

গঙ্গাচড়ায় মানবতার দিশারী যুব ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি সংবর্ধনা

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
মোঃ নাঈমুল ইসলাম, রংপুর (সদর) উপজেলা প্রতিনিধি :