ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গংগাচড়ায় ডিজেল সংকটঃ অবৈধ মজুদ রোধে কালিগঞ্জ ইউএনও’র অভিযান, ১৬০ লিটার জব্দ

গোলাম রাব্বীঃ

রংপুরের গংগাচড়া উপজেলায় তীব্র ডিজেল সংকট দেখা দেওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। খেতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত সেলো মেশিন চালাতে না পেরে অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে তা অন্যত্র, বিশেষ করে সীমান্তবর্তী বুড়িমারী এলাকায় পাচার করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান পরিচালনা করে ১৬০ লিটার ডিজেল উদ্ধার করেছেন। জানা যায়, ডিজেল ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে সাথে নিয়ে অভিযানে নামেন তিনি। পরে বিক্রেতার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে এই অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া ডিজেলের উৎস ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযুক্ত বিক্রেতার বাড়ি গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী এলাকায় অবস্থিত।

স্থানীয়রা জানান, কৃষিকাজের মৌসুমে এমন সংকট অত্যন্ত দুঃখজনক। একদিকে কৃষকরা প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না, অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় মজুদ ও পাচারের মতো কাজে জড়িয়ে পড়ছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

এদিকে সচেতন মহল মনে করছে, এমন কর্মকাণ্ড এলাকার সুনাম নষ্ট করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

গংগাচড়ায় ডিজেল সংকটঃ অবৈধ মজুদ রোধে কালিগঞ্জ ইউএনও’র অভিযান, ১৬০ লিটার জব্দ

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :