ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গংগাচড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী’র গণমিছিল

মোঃ গোলাম রাব্বী:

৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় গংগাচড়া বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন রংপুর-১ গংগাচড়া আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক রায়হান সিরাজী, গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি আবু সাইফুল ইসলাম, ইউনিয়ন শাখার আমিরবৃন্দ, যুব নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, “৩৬শে জুলাই (৫ই আগস্ট) গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ হয়েছিলো, গণজাগরণের শক্তিকে কোনো দমন-পীড়ন দিয়ে থামানো যায় না।”

তারা আরও বলেন, “দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী দীর্ঘদিন থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের নতুন শপথ নিতে হবে।”

“গণঅভ্যুত্থানই একমাত্র পথ, যার মাধ্যমে জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

গণমিছিল শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

গংগাচড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী’র গণমিছিল

আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
মোঃ গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :