ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খোলাবাজারের আটাসহ কালোবাজারী আটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খোলাবাজারের (ওএমএস) চার বস্তা আটাসহ আলী আকবর শরীফ নামে এক কালোবাজারীকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে উপজেলা খাদ্যগুদাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আটা উদ্ধার করে উপজেলা খাদ্য কর্মকর্তার জিম্মায় রেখেছেন। আটককৃত আলী আকবর শরীফ উপজেলার পাটগাতি গ্রামের মৃত রতন শরীফের ছেলে।

স্থানীয়রা জানান, ওএমএস ডিলার আনিস কাজী টুঙ্গিপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রভাবশালী কাউন্সিলর আরিফ কাজীর ভাই। ওই ওয়ার্ডে ওএমএসের চাউল ও আটা সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে বিক্রি না করে তিনি বেশি দামে কালোবাজারে বিক্রি করে দেন।

ওএমএস ডিলার আনিস কাজী আলী আকবর শরীফের কাছে চার বস্তা ওএমএসের আটা বিক্রি করেন। আটা ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলী আকবর শরীফকে আটক করে।

আটক আলী আকবার শরীফ বলেন, বুধবার বিকাল ৪ টায় ওএমএস ডিলার আনিস কাজীর কাছ থেকে চার বস্তা আটা ৩ হাজার ৬’শ টাকায় কিনেছি। বৃহস্পতিবার সকালে আটা ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আমাকে আটক করে।

ডিলার আনিস কাজীর মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে ফোন বন্ধ করে রাখেন।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চার বস্তা আটা আটক করে উপজেলা খাদ্য কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। মুচলেকা নিয়ে আলী আকবর শরীফকে ছেড়ে দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

খোলাবাজারের আটাসহ কালোবাজারী আটক

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
লিংকন সরদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ :