শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রকৌশলী বাচ্চু এর বিদায় ও নবাগত প্রকৌশলী রাকিব হোসেনের যোগদান। খোকসা উপজেলা প্রকৌশলী আসাদউল্লাহ বাচ্চুকে চোখের জলে বিদায় জানালেন সহকর্মীগন। তার বিদায়ে খোকসা উপজেলা একজন দক্ষ ও করমুঠো প্রকৌশলীকে হারালেন।
উপজেলা প্রকৌশলী আসাদউল্লাহ বাচ্চু ২০২৫ সালের প্রথম দিকে খোকসা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন,যোগদানের পর থেকেই তিনি এলজিইডি র বিভিন্ন প্রকল্পের কাজগুলো কোয়ালিটি সম্পন্ন করার সুনাম অর্জন করেন। তার এই ভালো কাজের জন্য এলাকাবাসীর কাছে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত লাভ করেন। বিদায় বেলায় সহকর্মীগন চোখের জলে তাকে বিদায় জানান।

তিনি যাবার সময় সবার কাছে দোয়া চেয়েছেন। গত ২১ এপ্রিল আসাদউল্লাহ বাচ্চু এর বদলি হয় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়। নবাগত উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হোসেন আজ বৃহস্পতিবার খোকসা উপজেলায় প্রথম অফিস করেন এ সময় তিনি ভালো কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট

ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 



















