ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি-প্রতীকী।

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোবা নামে আড়াই বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের আমিরের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোবা ওই গ্রামের সেখ মিলন ও সুলতানা দম্পতির মেয়ে। সেখ মিলন চট্টগ্রামে টেলিভিশন টেকনিশিয়ান হিসেবে কর্মরত। তিন সন্তানের মধ্যে তোবা ছিল মেজো সন্তান।

নিহত শিশুর কাকা নজরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বাড়িতে একটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। খেলাধুলার একপর্যায়ে শিশু তোবা চার্জে থাকা অটোগাড়ির পাশে চলে যায়। পরে তার চাচাতো বোন সুমনা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

স্বজনরা তাৎক্ষণিকভাবে তোবাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :