ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খেজুরের ভেজাল গুড় তৈরির অভিযোগে লালপুরে আটক ২

রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আরবাব পশ্চিমপাড়ায় এ অভিযান চলে। অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুলকে (৩০) আটক করে লালপুর থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো-খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলছে। আমাদের ভ্রাম্যমাণ ল্যাবটি আসলে এ অভিযান আরো বেগবান হবে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আটক দেখিয়ে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি সময়ের প্রত্যাশায় “ভেজাল খেজুর গুড়ে সয়লাব লালপুর: বাড়ছে জটিল রোগের আশঙ্কা” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন এ বিষয়ে তৎপর হয়ে উঠে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

খেজুরের ভেজাল গুড় তৈরির অভিযোগে লালপুরে আটক ২

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :