ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খুঁজে পাওয়া যাচ্ছেনা মেজর-এসপিকে, অপরাধ প্রতিরোধে সচেতনতাই হাতিয়ার

আব্দুল হামিদ মিঞাঃ

কলারের দুইজনের একজন নিজেকে মেজর, অন্যজন এসপি পরিচয় দিয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে পরিচিতি সহ সামনা-সামনি আরো কিছু গোপনীয় কথা বলার জন্য কোন সেনা ক্যাম্পে ও এসপি অফিসে প্রথমে চা-কফির দাওয়াত দিচ্ছে। দ্বিতীয় বার কল করে নিজ নিজ অফিসের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আর্থিক ধান্দা করার চেষ্টাও করছে। কলারের নম্বর দুটির একটি মেজর রিজওয়ান-০১৬২৬৭৯৭২০৫ অন্যটি এপি মুনির-০১৩৪০৬১৫৫৩৩।

এই নম্বর দুটি সঠিক ভাবে যাচাই-বাছাই না করে কোন ধরনের সাহায্য কিংবা নিজের ও অন্যের কোন বিষয়ে তথ্য চাইলে শেয়ার না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রোববার(১৭-০৮-২০২৫) বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান, বাঘা থানার ফেসবুক পেইজে পোষ্ট দিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন- গত কয়েকদিন থেকে ওই মোবাইল নম্বর দুটি থেকে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে কল করে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছে এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফেসবুক পেইজে লিখিত ছাড়াও ওসি জানিয়েছেন,মোবাইল নম্বর দুটির বিরুদ্ধে প্রাথমিক আইনগত প্রক্রিয়া গ্রহন শুরু হয়েছে। কিন্তু বেশির ভাগ মোবাইল সীমের রেজিষ্ট্রেশন কালে প্রদত্ত তথ্য ভুয়া কিংবা তাদের সীমটি অন্যের নামে রেজিষ্ট্রেশন থাকায় এধরনের অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে অপরাধ প্রতিরোধে সকলের সচেতনতাই অন্যতম হাতিয়ার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

e-Paper-29.06.2026

error: Content is protected !!

খুঁজে পাওয়া যাচ্ছেনা মেজর-এসপিকে, অপরাধ প্রতিরোধে সচেতনতাই হাতিয়ার

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :