ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান সরকার যেকোনো ধরনের অন্যায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং বাংলাদেশ থেকে এসব অপকর্ম নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

রোববার (৩ মে ২০২৬) নাটোরের লালপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আড়বাব ইউনিয়নের সালামপুর এলাকায় চন্দনা খাল এবং ওয়ালিয়া ইউনিয়নের খলিসাডাঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি খাল খনন শুধু পানি প্রবাহ নিশ্চিত করার কাজ নয়; এটি একটি এলাকার সামগ্রিক উন্নয়নের ভিত্তি। খাল পুনঃখননের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, পানির সংকট নিরসন এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, “লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের নতুন যাত্রা আজ আড়বাব ইউনিয়নের মাটি থেকে শুরু হলো। দীর্ঘদিনের অবহেলা ও ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করতে হলে সময় লাগবে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”
মাদক, অনলাইন প্রতারণা ও কিশোর-যুব অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারজানা শারমিন পুতুল বলেন, সমাজকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের চলাফেরা ও অর্থ উপার্জনের উৎস সম্পর্কে সচেতন থাকতে হবে। অবৈধ হ্যাকিং, অনলাইন জুয়া ও মাদকের মতো অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “লালপুরের বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের নাম যেন আর অপরাধের কারণে পরিচিত না হয়। বাবা-মা সচেতন না হলে প্রশাসনের একার পক্ষে এসব সমস্যা সমাধান করা সম্ভব নয়।”
এ সময় তিনি জানান, সরকার ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ এবং অবকাঠামো উন্নয়ন।

তিনি বলেন, বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যার বড় অংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।
প্রতিমন্ত্রী স্থানীয় জনগণকে উন্নয়নকাজে নজরদারির আহ্বান জানিয়ে বলেন, চলমান সড়ক নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে যেন কোনো ধরনের নিম্নমানের কাজ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

আপডেট টাইম : ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :