ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খালের মাঝখানে টয়লেটের সেপটিক ট্যাংক!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া খালের মাঝখানে এক প্রভাবশালী ব্যক্তি টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ শুরু করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন সোমবার দুপুরে দেখা যায়, বাহাদিয়া গ্রামের মৃত হায়েত আলী খানের পুত্র নাসির উদ্দিন বাড়ির উত্তর পাশে খালের মাঝখানে বড় আকারের টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ করছেন। নাসির উদ্দিন এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা এ নিয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

প্রতিবেশী আলতাব খান বলেন, খালের মাঝখানে টয়লেটের ট্যাংক নির্মাণ অযৌক্তিক। এতে দূষণের কবলে পড়বে পুরো এলাকা।

ওই এলাকার রুবিয়া খাতুন বলেন, এ খালের পানি আমরা গোসলসহ গৃহস্থালির কাজে ব্যবহার করি। এছাড়া খালটি থেকে আমরা প্রতি বছর মাছ ধরে খাই। টয়লেটের সেপটিক ট্যাংকটি নির্মাণ করা হলে পানি দূষণের কারণে গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহার তো দূরের কথা এলাকায় বসবাস করাও দায় হয়ে পড়বে।

স্থানীয় আনোয়ার, সিরাজ ভাণ্ডারী, ফরিদ, মঞ্জুর আলী ও জিন্নত খানসহ এলাকাবাসী খালের মাঝখানে টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাংক নির্মাণকারী নাসির উদ্দিন বলেন, খাল হলেও আমার রেকর্ডের জমির মধ্যে ট্যাংক নির্মাণ করছি। টয়লেটের ময়লা আবর্জনা যাতে বের না হয় সেজন্য ঢাকনা দিয়ে আটকে দেয়া হবে।

এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায়

error: Content is protected !!

খালের মাঝখানে টয়লেটের সেপটিক ট্যাংক!

আপডেট টাইম : ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
ডেস্ক রিপোর্টঃ :