ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

বিশ্ব জাকের মঞ্জিল আটরশির পাক দরবার শরীফে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল (আটরশির পাক দরবার শরীফ) প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আটরশির পীর হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দরবার শরীফের খাদেম, আশেকান, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।

মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দরবার শরীফের পক্ষ থেকে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ

error: Content is protected !!

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :