ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খাদ্য সরবরাহ ঠিকাদার নিয়োগে জটিলতা’র কারণে পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে

ইসমাইল হােসেন বাবুঃ

ঠিকাদার নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় পাবনা মানসিক হাসপাতালে খাবার সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে কারণে গত সাত দিন ধরে নতুন রোগী ভর্তি বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ এই জটিলতা দেখা দেওয়ায় দূরদূরান্ত থেকে রোগী নিয়ে এসে স্বজনরা ফিরে যাচ্ছেন। গত বৃহস্পতিবার থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সমস্যার সমাধান হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

নিয়েছে, ৫০০ শয্যার বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। গত ২৬ জুন দরপত্র উন্মুক্ত করা হয়। ৮ জন সব শর্ত পূর্ণ করে অংশগ্রহণ করে। তবে একাধিক সর্বনিম্ন দরদাতা থাকায় কোনো প্রতিষ্ঠানকেই হাসপাতাল কর্তৃপক্ষ কার্যাদেশ দিতে পারেনি। বর্তমানে আগের ঠিকাদার রোগীদের খাদ্য সরবরাহ করছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, হাসপাতালে ৪৩৪ জন রোগী ভর্তি থাকলেও খাবার নিয়ে অনিশ্চয়তা দূর না হলে নতুন রোগী ভর্তি করা যাচ্ছে না। তবে হাসপাতালে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ থাকলেও বহির্বিভাগে রোগীদের চিকিৎসা এবং ওষুধ সরবরাহ চলছে নিয়মিতই। প্রতিদিন শতাধিক রোগী বহির্বিভাগে সেবা পাচ্ছেন।

হাসপাতালের পরিচালক শাফকাত ওয়াহিদ বলেন, খাদ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। একাধিক সর্বনিম্ন দরদাতা থাকায় কাউকে কার্যাদেশ দেওয়া যায়নি। সংকট নিরসনে কর্তৃপক্ষ কাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

খাদ্য সরবরাহ ঠিকাদার নিয়োগে জটিলতা’র কারণে পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে

আপডেট টাইম : ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :