ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খাগড়াছড়ির জিরো মাইলে সেনা অভিযানে অবৈধ মদ উদ্ধার, আটক ১

তাসলিমা আক্তার বিথীঃ

খাগড়াছড়ি সদর উপজেলার জিরো মাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ বহনের অভিযোগে একজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর জোনের অধীন জিরো মাইল ক্যাম্পের চেকপোস্টে দায়িত্ব পালনরত সেনাসদস্যরা খাগড়াছড়ি–চট্টগ্রাম সড়কে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী “শান্তি” পরিবহনের একটি গাড়ি জিরো মাইল এলাকায় পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে গাড়িতে থাকা যাত্রী রোমেন দত্ত (পিতা: রনদীর দত্ত), গ্রাম: হাজীদর, থানা: আনোয়ারা, জেলা: চট্টগ্রাম এর কাছ থেকে ৩২ লিটার অবৈধ মদ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

খাগড়াছড়ির জিরো মাইলে সেনা অভিযানে অবৈধ মদ উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :