ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

সময়ের প্রত্যাশা প্রতিবেদক:

থিম বিক্রয়কারী প্রতিষ্ঠান খন্দকার আইটি’র কর্ণধার খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ । তিনি এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় পড়াশোনার সময় থেকেই তিনি বিভিন্ন স্থানীয় পত্রিকায় নিয়মিত কবিতা লিখে সাহিত্যচর্চায় যুক্ত ছিলেন। সেই সাহিত্যচর্চার ধারাবাহিকতায় সাপ্তাহিক অগ্রধাপ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিনের অনুরোধে ২০০৮ সালে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক লিটন, আমীর মাহমুদ ভূইয়া ও মো. এমদাদুল হকের সঙ্গে পরিচয়ের সূত্রে তিনি দৈনিক প্রজাবন্ধু, সাপ্তাহিক প্রতাপ এবং পেনব্রিজ পত্রিকায় বিভিন্ন দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে ২০১০ সালে তিনি পড়াশোনার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে মুন্সিগঞ্জে পাড়ি জমান। সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-১৯৯৩ বিজয়ী হাসান ফকরি ও চেতনা পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সহ, বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আসেন। একই বছর তিনি বাংলাদেশের অন্যতম সাহিত্যচর্চার উন্মুক্ত প্ল্যাটফর্ম ‘সাহিত্য ব্লগ ডট কম’ চালু করেন। সে সময় অনলাইনে সাহিত্যচর্চা তুলনামূলক কম হওয়ায় ২০১৪ সালে ব্লগটির কার্যক্রম বন্ধ করে দেন। এর আগে ২০১৩ সালে তিনি ‘বাংলাদেশ খবর ডট কম’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করেন এবং তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের জন্য আবেদন করেন।

শিক্ষাজীবনেই তিনি ‘বাংলাদেশ খবর’ অনলাইন পোর্টাল পরিচালনার পাশাপাশি দৈনিক আলোর জগত পত্রিকায় হেড অব আইটি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক এশিয়াবাণী, ঢাকা রিপোর্ট ২৪, একুশে সংবাদ, দৈনিক বাংলাদেশ সমাচার, রূপালি বাংলাদেশ, দৈনিক যায় যায় কাল, দৈনিক যুগ-যুগান্তর, দৈনিক সময়ের প্রত্যাশা, প্রতিদিনের পোস্ট পত্রিকায় বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সময়ের আলো এবং দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এ কর্মরত আছেন।

শিক্ষাজীবনে ঢাকা ওয়াসায় ইন্টার্নশিপ সম্পন্ন করার পর তিনি দীর্ঘদিন প্রতিষ্ঠানটির সার্ভার মেইনটেন্যান্স কার্যক্রমে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ‘ইউসি টেলিকম’-এ ইবিসি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এরপর কুইকলি গ্লোবাল লিমিটেডে যোগ দিয়ে ঢাকা, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও কিশোরগঞ্জে বিভিন্ন দায়িত্ব পালনের পর সর্বশেষ নরসিংদী জেলার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর তিনি নিজ উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফিরে আসেন।

পূর্বের কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে তিনি ‘খন্দকার আইটি’ ও ‘থিম বিক্রয় ডট কম’ -এর মাধ্যমে আইটি ব্যবসা পরিচালনা করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারসহ একাধিক প্ল্যাটফর্মে সফলতার সঙ্গে তথ্য-প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করে আসছেন।

সাংবাদিকতা ও আইটি ব্যবসার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে আইটি কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তথ্যপ্রযুক্তি খাতে তাঁর দক্ষতা, কর্মনিষ্ঠা ও উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করে চলেছেন।

তিনি নদী ও প্রকৃতি সুরক্ষায় নিয়োজিত সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর একজন সক্রিয় সদস্য। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিত সম্পৃক্ত থেকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।  আজ তাঁর জন্মদিন উপলক্ষে পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে সাংবাদিকতা, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা খন্দকার মো. আলমগীর হোসেনের জীবনসংগ্রাম ও কর্মময় পথচলা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর বহুমুখী কর্মযজ্ঞ তাঁকে সাংবাদিকতা ও তথ্যপ্রযুক্তি অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।

-শুভ জন্মদিন, খন্দকার মো. আলমগীর হোসেন। দৈনিক সময়ের প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা

error: Content is protected !!

খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

আপডেট টাইম : ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সময়ের প্রত্যাশা প্রতিবেদক: :