ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন

-রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ঝখ৮ঐ জাতের বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ৩ ডিসেম্বর সকালে ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ঝখ৮ঐ জাতের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ঝখ৮ঐ জাতের বীজ বিতরণের উদ্বোধন করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।

কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাবেন বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ঝখ৮ঐ জাতের বীজ। উদ্বোধন অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের মাঝে ২কেজি করে বোরো ধানের হাইব্রিড ঝখ৮ঐ জাতের বীজ বিতরণ করা হয়। হাইব্রিড ঝখ৮ঐ জাতের বোরো ধান আবাদে সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ গ্রহণের আহবান জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাংশায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :