ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান: আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পক্ষে অভিনন্দন

মনোয়ার হোসেন:

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আরিফুজ্জামান সোহেলের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

পহেলা এপ্রিল, সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই রাজশাহী আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব এ অভিনন্দন জানান।

উল্লেখ্য, উদ্বোধনে প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী এ সময় ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা দেন।

এর আগে, সকাল ১০টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একে একে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।

এরপর ক্রীড়াবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রচার করা হয়। এতে দেশের ক্রীড়া অঙ্গনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরা হয়।

ভিডিওতে খেলোয়াড়দের জীবন মান উন্নয়ন, নতুন খেলার মাঠ নির্মাণ এবং তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

এ সময় ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে গান—‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ… জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’।

সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন খেলার খেলোয়াড়রা ২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা এখন থেকে বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর

error: Content is protected !!

ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান: আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পক্ষে অভিনন্দন

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :