ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কোম্পানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, পথে আবার গাড়ি বহরে হামলা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দুর রহিম (৪৩)-এর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী নিজে বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। যার মামলা নম্বর-৪৬। মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবর (৫৫) ও তার বড় ভাই মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার মুছাপুর ইউনিয়নের কালু মোল্লার মসজিদ ও স্থানীয় মদিনা বাজারে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আব্দুর রহিম মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং একই ইউনিয়ন বিএনপির নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের ফারুক নামে এক ব্যক্তির জমি দখল করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহান ও তার ভাইয়েরা মাটি বিক্রি করে দেন। এ ঘটনার প্রতিবাদ করলে বিএনপি নেতা আলাউদ্দিন জিকুকে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় আব্দুর রহিম জিকুকে দেখতে তার বাড়িতে যান এবং জমি দখল ও মাটি কাটার প্রতিবাদ জানান।

পরে তার বাড়ি থেকে ফেরার পথে কালু মোল্লার মসজিদের সামনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবর, তার বড় ভাই আব্দুল হক শাহজাহানসহ শাহজাদা, কাওছার, রুমন, আলমগীর ও আরাফাতের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

তিনি জানান, একই দিন রাত পৌনে ৮টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় মদিনা বাজারে আবারও বাবর-শাহজাহানের অনুসারীরা তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় তার চাচী, স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে শ্লীলতাহানি করে তার স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়।

চাচীকে রক্ষা করতে গেলে তার ভাই আব্দুল আউয়াল (৩৭) ও আব্দুর রহমান (২১)-কে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবর ও তার বড় ভাই আব্দুল হক শাহজাহান বলেন, এ হামলার সঙ্গে তারা জড়িত নন। “আপনারা মাঠে এসে দেখেন,”—বলেন তারা।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, এ ঘটনায় দুটি পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কোম্পানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, পথে আবার গাড়ি বহরে হামলা

আপডেট টাইম : ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :