ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কেশরহাটে প্রশাসনের কঠোর অভিযানে ৩৬টি কারেন্ট জাল জব্দ; জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

ফিরোজ আলমঃ

রাজশাহীর মোহনপুরের কেশরহাটে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে কেশরহাট বাজারে অভিযান চালিয়ে ৩৬টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ দুপুর সময়ে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য আইন বাস্তবায়নে কেশরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ৩৬টি কারেন্ট জাল জব্দ করা হয়। সময় মোবাইল কোর্টের মাধ্যমে সততা ফিড মিলকে ১০,০০০ টাকা জরিমানা, লাইসেন্সবিহীন এক ফিড মিলের মালিককে মৎস্য-খাদ্য ও পশু খাদ্য আইনে ১০,০০০ হাজার টাকা, অপর দিকে বাকশৈল গ্রামের সুতা ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

এসময় অভিযানে প্রসিকিউশন টিমের অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম। কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এইচ. এম. মাহাবুব-উর-রশিদ, মোহনপুর থানা পুলিশ অফিসার এএসআই মাইনুল ইসলাম, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাচ্চু ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিন, সদস্য সুজন সরকার উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জালগুলো কেশরহাট বাজারের ছাগলহাটায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

error: Content is protected !!

কেশরহাটে প্রশাসনের কঠোর অভিযানে ৩৬টি কারেন্ট জাল জব্দ; জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :