ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২১ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ সামনে রেখে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট সফিকুল হোসেন।

এদিকে, বর্ধিত সভাকে কেন্দ্র করে রাজবাড়ী শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে সুদৃশ্য তোরণ ও বিলবোর্ড স্থাপন করা হয়। পদ প্রত্যাশী নেতাদের সমর্থনে ব্যানার-ফেস্টুনসহ ইউনিয়ন পর্যায় থেকেও কর্মীরা মিছিল নিয়ে রাজবাড়ী শহরে যায়। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সভাস্থলের বাইরে পদপ্রত্যাশী নেতাদের সমর্থনে কর্মীরা মিছিল করে। এতে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিন রাজনৈতিক সচেতনমহলের দৃষ্টি ছিল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার দিকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
মোঃ মোক্তার হোসেন, রাজবাড়ী প্রতিনিধিঃ :