ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহারঃ স্বপদে ফিরলেন মনির হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় স্বপদে সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এ সিদ্ধান্তে বোয়ালমারী উপজেলা ও পৌর রাজনীতিতে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুযায়ী পুনর্বিবেচনার পর মনির হোসেনসহ কয়েকজন নেতার বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদসহ পূর্বের সাংগঠনিক অবস্থানে পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলে মনির হোসেন দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাঠপর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, কর্মী সমাবেশ, আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তার অবদান উল্লেখযোগ্য ছিল।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় নেতাদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত বোয়ালমারী ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করবে। তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় অংশগ্রহণ ধানের শীষের প্রার্থীর পক্ষে জনসমর্থন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

পুনর্বহাল প্রসঙ্গে মনির হোসেন বলেন, “দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান জানাই। কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তা ধরে রাখতে আগের চেয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করব। স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের বিজয়ের লক্ষ্যে মাঠে সক্রিয় থাকব।”

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, এ সিদ্ধান্ত বোয়ালমারীসহ পুরো জেলায় সংগঠনের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী কার্যক্রম ও দলীয় কর্মসূচিতে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন জেলার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করে পূর্বে নেওয়া কিছু শাস্তিমূলক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। এরই অংশ হিসেবে মনির হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর আগে গত বছরের ২৪ জানুয়ারি তাকে বহিষ্কার করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজনগরে মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

error: Content is protected !!

কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহারঃ স্বপদে ফিরলেন মনির হোসেন

আপডেট টাইম : ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
নিজস্ব প্রতিনিধি :